প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ, ১৮ আগস্ট, সকালে সায়মা আক্তার (১৮) নিজ ঘরে ফাঁসিতে ঝুলতে দেখা গেলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের পিতা সাদেক মিয়া জানান, মাত্র ২০ দিন আগে একই উপজেলার গাজী মিয়ার ছেলে, সৌদি প্রবাসী আতিক-এর সঙ্গে তার মেয়ের বিয়ে হয়েছিল।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ