প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:৫৪ পিএম

তারা আরাকান আর্মির বিশ্বস্ত সহযোগী বলে স্বীকার করেছেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ৩৪ বিজিবির অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে মিয়ানমারে আরাকান আর্মির দুই সহযোগীকে আটক করেছে বিজিবি।
আজ সোমবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কাইরুল আলম।
আটককৃতরা হলেন, রাঙামাটি জেলো সদরের ৬নম্বর ওয়ার্ডের বেদবেদি এলাকার বাসিন্দা জ্ঞান রঞ্জন চাকমার (৩৯) ছেলে নয়ন চাকমা (৩০) ও মিয়ানমারের মংডু জেলার ডেকুবনিয়া থানার থানার মেদাইক গ্রামের বাসিন্দা উছলা চাকমার ৩৯ ছেলে উলাই চাকমা (২৪)।
বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কাইরুল আলম বলেন, “নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকায় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিজিবি সদস্যরা তাদের আটক করেন এবং তারা আরাকান আর্মির বিশ্বস্ত সহযোগী বলে স্বীকার করেছেন। এরপর তাদের নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।”