বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      
নায়িকাদের জীবনের গল্প পর্দায় আনছেন রুনা খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:২২ পিএম আপডেট: ১৮.০৮.২০২৫ ৭:০৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তারকাদের রুপালি পর্দার জীবনের অজানা গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এটি নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী। এতে একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান।

সিনেমাটিতে যুক্ত হওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে রুনা খান বলেন, “গত শীতেই পরিচালক গল্পটা শোনান। তখনই বিষয়টি আমার ভালো লাগে। পরবর্তী সময়ে চিত্রনাট্য হাতে পেয়ে বুঝলাম, চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং হবে। আমি চাই এমন ভূমিকায় কাজ করতে, যেখানে বাস্তবতার ছোঁয়া থাকে। নায়িকার এ চরিত্রও তেমনই।”

তিনি জানান, সিনেমার মূল বিষয়বস্তু হবে একজন তারকার ব্যক্তিগত জীবন। রুনার ভাষায়, “নায়িকাদের সবাই কেবল পর্দায় দেখেন। কিন্তু তাদেরও আলাদা ব্যক্তিগত জীবন আছে, যা সাধারণ দর্শকের অজানা। সেই অন্দরমহলের গল্পই উঠে আসবে এ সিনেমায়।”


পরিচালক জানিয়েছেন, ইতোমধ্যেই চরিত্রটির জন্য  চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান। বাকি শিল্পীদের বাছাইও প্রায় শেষ। বছরের শেষ দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে, তার আগেই সব প্রস্তুতি শেষ হবে।

উল্লেখ্য, রুনার অভিনয় জীবনে যদিও নায়িকার চরিত্রে এটি প্রথম কাজ, তবে ২০০৭ সালে নোমান রবিনের টেলিফিল্মে তিনি যাত্রাপালার এক প্রিন্সেস চরিত্রে অভিনয় করেছিলেন। দীর্ঘ প্রায় ১৮ বছর পর আবারো একই রকম ভিন্ন চরিত্রে নিজেকে আবিষ্কার করতে যাচ্ছেন তিনি। 

রুনা খান বলেন, ‘‘চরিত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। দর্শকের ভালো লাগাই হবে আমার বড় প্রাপ্তি।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  নায়িকা   জীবনের গল্প   রুনা খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close