মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বাংলালিংক চালু করল নতুন আন্তর্জাতিক রোমিং প্যাক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:০৯ পিএম
এখন মোবাইল ব্যালেন্স দিয়ে দেশি মুদ্রাতেই কেনা যাবে রোমিং সেবা

এখন মোবাইল ব্যালেন্স দিয়ে দেশি মুদ্রাতেই কেনা যাবে রোমিং সেবা

বিদেশ ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক যোগাযোগকে আরও সহজ ও সুবিধাজক করতে সম্পূর্ণ নতুন আন্তর্জাতিক রোমিং প্যাকেজ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। বাংলালিংকের এ রোমিং প্যাকেজ এখন বাংলাদেশি মুদ্রা অর্থাৎ টাকা দিয়ে কিনতে পারবেন গ্রাহকেরা; তাদের প্রয়োজন হবে না আন্তর্জাতিক কোন পেমেন্ট পদ্ধতি ব্যবহারের। ৫০টি দেশে চমৎকার এ সুবিধা উপভোগ করা যাবে। একইসাথে, ভ্রমণের সময় বিভিন্ন প্যাকেজ থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী গ্রাহকেরা পছন্দের প্যাকেজ নির্বাচন করে ‘মাইবিএল’ অ্যাপ থেকে সহজেই রোমিং প্যাক অ্যাক্টিভেট করতে পারবেন। 

আগে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু করতে গ্রাহকদের আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডে ডলার (ইউএস) এনডোর্স করতে হত। এখন সেসব ঝামেলা ছাড়াই বিদেশে থেকেও মোবাইল ব্যালেন্স দিয়ে (দেশি মুদ্রায়) রোমিং প্যাক কিনতে পারবেন তারা।

বর্তমান বিশ্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কানেক্টেড। পরিবর্তিত এ সময়ে গ্রাহকদের চাহিদা পূরণে ধারাবাহিকভাবে নতুন সব সেবা নিয়ে আসছে বাংলালিংক। নতুন এ আন্তর্জাতিক রোমিং প্যাক চালু করার মাধ্যমে বিদেশগামী গ্রাহকদের জন্য এক বড় বাধা দূর করল প্রতিষ্ঠানটি। সম্প্রতি, রাজধানীতে বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’-এ এ সেবার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে, প্রতিষ্ঠানটির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

বাংলালিংকের গ্রাহকেরা এখন ৫০টির বেশি দেশ থেকে এ রোমিং প্যাক কিনতে পারবেন। এর ফলে, দেশের বাইরে বসে তাদের পরিবারের সদস্য, বন্ধু কিংবা পেশাগত প্রয়োজনে যোগাযোগ করা নিয়ে কোন ভোগান্তি পোহাতে হবে না। গ্রাহকেরা ভ্রমণের সময় এবং তাদের প্রয়োজন অনুযায়ী সুবিধাজনক বিভিন্ন প্ল্যান থেকে পছন্দমতো নিজের প্ল্যান বেছে নিতে পারবেন। 

আর মাইবিএল অ্যাপ-এ গিয়ে ঝামেলাহীনভাবে সহজেই রোমিং সুবিধা চালু করা যাবে। পাশাপাশি, হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে (০১৯৫০১১১১১১) যোগাযোগ করে কিংবা [email protected] –এ ই-মেইল করেও গ্রাহকেরা রোমিং সেবা চালু করতে পারবেন। দেশের বাইরে থেকেও তারা উপভোগ করবেন নিরবচ্ছিন্ন ভয়েস কল ও ডেটা সেবা।

নতুন এ সেবা নিয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “ভ্রমণের সময় কানেক্টেড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সবার পক্ষে আন্তর্জাতিক পেমেন্ট সেবা ব্যবহারের সুযোগ থাকে না। এক্ষেত্রে, গ্রাহকদের জন্য আমাদের সেবাকে আরও সহজলভ্য ও ব্যবহারবান্ধব করার লক্ষ্যেই আমরা নতুন এ উদ্যোগ চালু করেছি।”

প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি কর্মসংস্থান, উচ্চশিক্ষা, হজ বা ওমরাহ পালন, কিংবা পরিবারের সদস্যদের সাথে দেখা করাসহ নানা কারণে বিদেশে যান। এখন আর তাদের বিদেশি সিম কার্ড কিনে ঝামেলা পোহাতে হবে না; আপার তারা কাছের মানুষদের সাথে নিয়মিত যোগাযোগও রক্ষা করতে পারবেন। এখন থেকে যারা হজ বা ওমরাহ পালন করতে কিংবা পেশাগত কারণে বা ব্যবসায়ের প্রয়োজনে অথবা উচ্চশিক্ষা গ্রহণে বিদেশ যাবেন, তাদের জন্য বাড়তি স্বস্তি ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে বাংলালিংকের নতুন এ সেবা।

দূরত্ব যেন কখনোই যোগাযোগের বাধা হয়ে না দাঁড়াতে পারে, গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক সবসময় গ্রাহকদের চাহিদা অনুযায়ী উদ্ভাবনী উদ্যোগ চালু করে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলালিংক   আন্তর্জাতিক   রোমিং প্যাক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close