বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      
‘ডাকসু সাহস, ঐক্য আর ইতিবাচক ছাত্র রাজনীতির প্রতীক’
আলী আহসান জুনায়েদ
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৪:১৩ পিএম আপডেট: ১৮.০৮.২০২৫ ৪:২২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবারের ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা অনেকেই আমার আপন, কাছের, পরিচিত ও প্রিয়। সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহীউদ্দীন খান- গণ-অভ্যুত্থানের সাহসী নেতা, যাদের সাথে দীর্ঘ দিনের সম্পর্ক, গল্প, লড়াইয়ের স্মৃতি।

আপ বাংলাদেশ- এর কেন্দ্রীয় সদস্য স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রার্থী আব্দুল্লাহ আল মিনহাজ- আমাদের একসাথে দীর্ঘদিনের পথচলা। উত্তরা ও টঙ্গীর ফ্রন্টে জুলাই অভ্যুত্থানে সামনে থেকে লড়েছে, আহতও হয়েছে।

শিবিরের প্যানেল 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' থেকে অনেক ঘনিষ্ঠ মুখ। সাজ্জাদ, মাজহার, মারুফ, জসীমসহ আরো অনেকে- যাদের সাহস, আন্তরিকতা ও সংগ্রামের স্মৃতি গর্বের জায়গা। আছে জুমা- এক সাহসী, দুরন্ত মেয়ে।

আব্দুল কাদের, আবু বাকের, আশরেফার সাথে গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সম্পর্ক তৈরি হয়েছে, আন্তরিকতা ও শ্রদ্ধার জায়গায় দাঁড়িয়ে।

বিন ইয়ামিন মোল্লাকে চিনি ২০১৮-এর কোটা আন্দোলন থেকে। জামালুদ্দীন খালিদের সাথেও আন্তরিক পরিবেশে কথা হয়েছে।

মুসাদ্দিক, জুবায়ের, রাফি, রেদওয়ান, সাফওয়ান, জাকারিয়া- সবাই আন্তরিক সম্পর্কের ছোটভাই।

ইমির সাথে জাতীয় নাগরিক কমিটিতে একসাথে কাজের সুন্দর অভিজ্ঞতা আছে, ওর কাছ থেকে শ্রদ্ধা ও আন্তরিকতা পেয়েছি। শ্রদ্ধা ও আন্তরিকতা পেয়েছি উমামা ফাতেমার কাছ থেকে।

ছাত্রদলের আবিদ- গণ-অভ্যুত্থানে সামনের সারির লড়াকু, ওর কথাবার্তা, এটিচ্যুড ভালো লেগেছে। হামীম আমার বিভাগের ছোট ভাই।

এবারের ডাকসু সত্যিই চমকপ্রদ। ডাকসু নির্বাচন দীর্ঘদিন পর এমন এক মঞ্চ তৈরি করেছে যেখানে গণ-অভ্যুত্থানের সাহসী মুখ, বিভিন্ন ধারার সংগ্রামী শিক্ষার্থীরা একইসাথে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এই ডাকসু আমার কাছে ভীষণ আপন এক নির্বাচন। প্রার্থী তালিকায় অনেকেই আমার চেনা, কাছের, লড়াই-সংগ্রামের সাথী। কেউ দীর্ঘদিনের পরিচিত, কেউ জুলাই অভ্যুত্থানের ময়দানের সহযোদ্ধা, কেউবা আন্দোলনের দিনে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো মানুষ। এতগুলো প্রিয় মুখকে একসাথে নির্বাচনী ময়দানে দেখা- আমাকে যেমন আবেগাপ্লুত করছে, তেমনি আশা জাগিয়েছে। ডাকসু আবারও হয়ে উঠুক সাহস, ঐক্য আর ইতিবাচক ছাত্ররাজনীতির প্রতীক- এই স্বপ্ন নিয়েই সামনে তাকিয়ে আছি।

লেখক: আহ্বায়ক- আপ বাংলাদেশ

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  ডাকসু   ঐক্য   মনোনয়ন   ছাত্র শিবির   ছাত্রদল   বাগছাস   বামজোট   আপ বাংলাদেশ   ছাত্ররাজনীতি   এনসিপি   ছাত্রীসংস্থা   জামায়াত   গণপরিষদ   ছাত্র অধিকার পরিষদ   জুলাই যোদ্ধা   নাগরিক কমিটি   গণঅভ্যুত্থান   ঢাবি শ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close