বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় জাহাজ থেকে চুরির চেষ্টা: ৮ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৯:১১ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ১০:০৭ PM

চাঁদপুরের মেঘনা নদীতে এমভি ওয়েস্টিন-১ লাইটার জাহাজ থেকে ১ কোটি ২০ লাখ টাকার অপরিশোধিত চিনি চুরির চেষ্টার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। 

ঘটনা ঘটে যখন জাহাজের স্টাফদের খাবারের সঙ্গে চেতনা নাশক পদার্থ মিশিয়ে তাদের অচেতন করা হয়। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, মামলার বাদী মোনায়েম সুগার মিলের মালিক নু কুমার ত্রিপুরা। ৪ আগস্ট তরিকুল ও নুরুজ্জামাল নেশাজাতীয় দ্রব্য নিয়ে জাহাজে ওঠে। ৫ আগস্ট স্টাফদের খাবারে চেতনানাশক মিশিয়ে তারা চুরি করতে চেষ্টা করে। পরে ঘটনা জেনে জাহাজের গ্রিজার নৌ পুলিশের সহায়তা নেন।

গ্রেপ্তার আসামীরা হলেন, মাস্টার আইয়ুব মৃধা (৪৮), মেহেদী হাসান মুন্না (২৭), তরিকুল (২৭), নুরুজ্জামাল (৩২), মানিক হাওলাদার (২৭), শরীফ মির্জা (৪৩), মজিবুর রহমান সর্দার (৬৪) ও বাচ্চু বেপারী (৫৭)।

চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক এসআই বিল্লাল আল-আজাদ জানান, গ্রেপ্তার আসামীরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তারা পূর্ব পরিকল্পিতভাবে নৌ পথে চলাচলরত বিভিন্ন মালবাহী জাহাজ থেকে মূল্যবান মালামাল চুরি করে আসছে।

মামলার তদন্তে দেখা গেছে, জাহাজটি ৩ আগস্ট চট্টগ্রামের পতেঙ্গা থেকে আব্দুল মোনায়েম সুগার মিলের ১ হাজার ২০০ মেট্রিক টন চিনি বোঝাই করে যাত্রা শুরু করে। নৌ পুলিশ তাদের কর্মকাণ্ডের তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুঁজে বের করেছে এবং আইনের আওতায় এনেছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মেঘনা নদী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close