বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৫:২৩ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৫:২৬ PM
হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। 

আজ রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।

উপ-পরিচালক মো. এরশাদ মিয়া বলেন, “আমাদের কাছে  হাসপাতালের অব্যবস্থাপনা, পরিস্কার পরিচ্ছন্নতা ও খাবারে অনিয়ম নিয়ে অভিযোগ আসে। এরই প্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালাই। অভিযানকালে খাবারের অন্যান্য আইটেম ঠিকঠাক মতো পাওয়া গেলেও, সকালের নাস্তার পাউরুটির মধ্যে কোন লোগো পাওয়া যায়নি। তাই এ রুটি কোথায় থেকে এসেছে বা রুটির মেয়াদ কতদিন তা বলা যায় না। এ বিষয়ে প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।”

এরশাদ মিয়া আরো বলেন, “হাসপাতালে পরিচ্ছন্নতা আজ মোটামুটি ঠিকঠাক রয়েছে। তবে আমার মনে হচ্ছে আমাদের আসার খবর পেয়ে তারা আগেভাগেই পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। এছাড়াও, ২৫০ শয্যার হাসপাতালে রবিবার ৫০০ এরও অধিক রোগী ভর্তি রয়েছে। যে কারণে কিছু কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনার চিত্র ফুঠে উঠেছে। তবে ডাক্তার নার্সসহ জনবল সংকট থাকায় এমনটা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও।”

উপ-পরিচালক জানান, এসব বিষয়ে উর্ধ্বতন কর্তৃৃপক্ষকে অবগত করা হবে। শীঘ্রই কাউকে না জানিয়ে এসব নিয়ে আবারো অভিযান চালানো হবে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, “আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে পরিস্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করছি। তবে এ ক্ষেত্রে ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে।” 

তিনি আরো বলেন, “পর্যাপ্ত পরিমান জনবল থাকলে আমাদের সংকট কেটে যাবে।” 

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close