শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে উপদেশ দিলেন পুলিশ সুপার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৫:১২ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে রবিবার (১৭ আগস্ট) জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব শিক্ষার্থীদের পড়াশোনা ও নৈতিক শিক্ষার বিষয়ে বিশেষ পাঠ দিয়েছেন।

পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “যদি জীবনে বড় কিছু হতে চাও, কঠোর পরিশ্রমের বিকল্প নেই। শুধু বড় চাকরি নয়, সুশিক্ষিত ও ভালো মানুষ হওয়া গুরুত্বপূর্ণ। এতে নিজের পরিবার, সমাজ ও দেশের কল্যাণ হয়।”

তিনি বিদ্যালয়ের সকল শ্রেণীকক্ষে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নেন এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি ক্লাসও পড়ান। পাশাপাশি তিনি সতর্ক করেন, ছাত্রজীবনে মোবাইল ব্যবহার, মাদক সেবন, ইভটিজিং ও বাল্যবিবাহ থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি।

পুলিশ সুপার শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও পড়াশোনা ও শিক্ষার্থীর যতœ নেওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জয়পুরহাট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close