প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৫:৩০ পিএম

বলিউডের বাদশা শাহরুখ খান শুধু ভারতেই নয়, আন্তর্জাতিকভাবে রোমান্টিক নায়ক হিসেবে পরিচিত। দীর্ঘ ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা দিয়ে দর্শকদের মনে রাজত্ব করে আসছেন এই কিং খান।
সম্প্রতি একটি প্রশ্নোত্তর পর্ব ‘আস্ক এসআরকে’-তে অংশ নেন শাহরুখ। ভক্তদের সিরিয়াস ও মজার প্রশ্নের উত্তর দেন তিনি। এক ভক্ত জানতে চান, শুটিং সেটে কি তিনি রাগারাগি বা মুড দেখান। শাহরুখ খান হালকা রসিকতায় জবাব দেন,
“মুড দেখাব কাকে? কেউ তো সুযোগই দেয় না। এখন আরও কঠিন কারণ ‘কিং’-এর পরিচালক ভীষণ কড়া ও শৃঙ্খলাপরায়ণ।”
ভক্তরা তার আসন্ন ছবি ‘কিং’ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই শুটিং পুনরায় শুরু হবে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ দৃঢ় পরিশ্রম করছেন, ইনশাআল্লাহ খুব দ্রুত কাজ শেষ হবে।
এ ছাড়া ছেলে আরিয়ান খানের নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ নিয়েও প্রশ্ন ওঠে। শাহরুখ খান মজার ছলে বলেন, “এত মানুষ জিজ্ঞেস করছে যে এখন নেটফ্লিক্সকে বলতে হচ্ছে, ছেলে সিরিজ বানাচ্ছে, বাবা শুধু অপেক্ষা করছে। তোমরা কী করছো?”
নেটফ্লিক্স জানিয়েছে, সিরিজটির প্রথম লুক ১৭ আগস্ট প্রকাশিত হবে।
উল্লেখ্য, সম্প্রতি শাহরুখ খান ‘জওয়ান’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ