বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চগড়ে সাবেক এমপি স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৪:৪০ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৪:৪৬ PM
পঞ্চগড়ে সাবেক এমপি স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে সাবেক এমপি স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তার স্ত্রী মেজর কাজী মৌসুমি (অব.) এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৭ আগষ্ট) দুপুরে পঞ্চগড় বণিক সমিতির রৌশনাবাগ অফিসে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কয়েকজন সেনা সদস্য (অব.)। 

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, পঞ্চগড় জেলা শহরের রৌশনাবাগ এলাকায় ২০১০ সালের নভেম্বর মাসে গ্রীণ মাল্টিপারপাস সোসাইটি নামে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি সমবায় অধিদপ্তরের অনুমোদন নিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে আসছিলো প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর কাজী মৌসুমী (অব.)। 

প্রতিষ্ঠানে মাসিক মুনাফায় টাকা জমা রাখার জন্য একটি প্রকল্প ছিল। কাজী মৌসুমি তার প্রতিষ্ঠানের প্রকল্পে নির্দিষ্ট অংকের টাকা জমা করার বিষয়ে উৎসাহিত করেন এবং সংস্থাটির জিএম এনামুল হক আমাদেরকে ব্যাংকের থেকে বেশি মুনাফা (১৫ শতাংশ) দেয়ার প্রলোভন দেখিয়ে ২০২১ সালে প্রায় ৬৭ লক্ষ টাকা হাতিয়ে নেন। 

এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান ও জিএম এর স্বাক্ষরে বিনিয়োগকারীদের সাথে লিখিত চুক্তিও হয়। বিনিয়োগের পর কয়েকমাস মুনাফা দিয়ে পরে বন্ধ করে দেয়।

তারা বলেন, “কাজী মৌসুমীর স্বামী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে জাতীয় নির্বাচন ২০২৪ সালে নির্বাচনকালীন সময় আমাদের বিনিয়োগের টাকা খরচ করে ফেলেন এবং এমপি নির্বাচিত হন। পরে কাজী মৌসুমির সাথে বার বার যোগাযোগ করে শেয়ার সদ্যসের টাকা চাইতে গেলে বিভিন্নভাবে টালবাহানা করে এবং হুমকি দেন। পরবর্তীতে আমরা গত বছরের অক্টোবরে লিগ্যাল নোটিশ প্রদান করা স্বত্বেও বিবাদী লিগ্যাল নোটিশের জবাব দেন নাই।”

তারা আরো বলেন, “পঞ্চগড়ের প্রায় শতাধিক ক্ষুদ্র বিনিয়োগকারীর প্রায় সাড়ে তিন কোটি টাকা নিয়ে বর্তমানে চেয়ারম্যন এবং জিএম উধাও। অফিস তালা বন্ধ করে রেখেছে।সকল কার্যক্রম বন্ধ রয়েছে।বিনিয়োগকারীরা প্রতিনিয়ত অফিসের সামনে ভীড় করছেন।”

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সেনা সদস্য (অব.) আব্দুল মালেক, সেনা সদস্য শাসসুল হক (অব.), সেনা সদস্য আবুল হাশেম (অব.), আবুল হাসেম, শাসুদ্দিন আহমেদ, শহীদুল ইসলাম, কামরুজ্জামান পারভেজ।

মেজর কাজী মৌসুমী (অব.) ও জিএম এনামুল হককে কল করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   সংবাদ সম্মেলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close