বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাড়িতে পাওয়া গেল বেলুচ সাংবাদিকের মৃতদেহ, মাথায় গুলির চিহ্ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১:১৩ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ১:১৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একটি গাড়ির ভেতরে বেলুচ সাংবাদিক খাওয়ার হুসেনের গুলিবিদ্ধ দেহ পাওয়া গেছে পাকিস্তানের করাচির সাংঘার এলাকায়।

আজ রবিবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

সাংবাদিকের মৃত্যুর কারণ চিহ্নিত করতে এবং দ্রুততম সময়ের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে আইজিপিকে দায়িত্ব দিয়েছেন সিন্ধুর মুখ্যমন্ত্রী। একটি বেসরকারি সংবাদ চ্যানেলের সাথে যুক্ত ছিলেন তরুণ সাংবাদিক খাওয়ার হুসেন।

উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং পুলিশ এলাকাটি সিল করে তদন্ত শুরু করেছে। নিহত ওই সাংবাদিক প্রায় দশ বছর ধরে করাচিতে কর্মরত ছিলেন এবং তার কর্মজীবনে বিভিন্ন মিডিয়া সংস্থার সঙ্গে কাজ করেছিলেন বলে জানা যায়।

সাংঘারের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) আবিদ বেলুচ সাংবাদিকদের জানিয়েছেন, ওই সাংবাদিকের মৃতদেহ হায়দ্রাবাদ রোডের একটি রেস্তোরাঁর বাইরে পার্ক করা একটি গাড়িতে পাওয়া গেছে। তার মাথায় গুলির চিহ্ন ছিল। আর একটি পিস্তল ছিল তার হাতে। ফলে মৃত্যুর কারণ নিয়ে বেশ আলোচনা চলছে।

অনুমানের ভিত্তিতে এই পুলিশ কর্মকর্তা বলেন, “করাচিতে বসবাসকারী হুসেন নিজেকে গুলি করেছেন। যদিও তিনি বলেছেন, এ বিষয়ে চূড়ান্ত প্রমাণ নেই। এটি আত্মহত্যা কিনা তারি সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্টের পরেই জানা যাবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  গাড়ি   বেলুচ সাংবাদিক   মৃতদেহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close