বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এক ইলিশ বিক্রি ৬ হাজার টাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একটি ইলিশ মাছ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে পটুয়াখালীর মির্জাগঞ্জে। 

আজ রবিবার (১৭ আগস্ট) ভোরে পায়রা নদীতে জেলে নিরব হাওলাদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে সুবিদখালী মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন।

উল্লেখ্য, এক কেজি ৮২০ গ্রাম মাছটি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়। কমিশনসহ মোট ছয় হাজার টাকায় ইলিশটি কিনে নেন জাকির।

সুবিদখালী মৎস্য আড়তের ব্যবসায়ী হরেন বাবু বলেন, “এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। মাছটি নিলামে ছয় হাজার টাকায় জাকির হোসেন নামের ব্যবসায়ী কিনেছেন। এ সময় মাছটি দেখতে ভিড় জমান অনেকেই।”

মাছটির ক্রেতা ব্যবসায়ী জাকির হোসেন বলেন, “এত বড় ইলিশ এখন খুব কম পাওয়া যায়। মাছটি ভালো দামে বিক্রি করতে পারব মনে হয়। দেখি কত টাকা লাভ করা যায়।”

স্থানীয় ক্রেতা আসলাম হোসেন আক্ষেপ করে বলেন, “৩ হাজার টাকা কেজি দরে ইলিশ কেনা এখন আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে সম্ভব নয়। আগে মাসে অন্তত একবার হলেও ঘরে বড় ইলিশ কিনে নিয়ে যেতাম, দিন দিন সেটা অসম্ভব হয়ে উঠছে।”

মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান বলেন, “এটি নিষেধাজ্ঞার সুফল বলা যায়। গভীর সমুদ্রে এমন বড় ইলিশ বেশি থাকে। জালের প্রশস্ততা বাড়ালে আরও ধরা সম্ভব। বড় ইলিশে ফ্যাট, ওমেগা-৩ ও ভিটামিন বেশি থাকে, যা হৃদরোগ, চোখের সমস্যা ও মস্তিষ্কের জন্য উপকারী।”

আগের মতো এখন আর বড় ইলিশ পাওয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি আরো বলেন, “এটার বিভিন্ন কারণ রয়েছে- যেমন ছোট ইলিশের অতিরিক্ত আহরণ, পানির প্রবাহ কমে যাওয়া, বাঁধ ও স্লুইসগেট, অবৈধ জাল ব্যবহার, পানিদূষণ ও জলবায়ুর পরিবর্তনের কারণেও বড় ইলিশের সংখ্যা কমছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ইলিশ   বিক্রি   টাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close