
সংগৃহীত ছবি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটির অধীন দপ্তরগুলোতে রাজস্ব খাতভুক্ত ৫টি শূন্য পদে ১৬৪ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।
আগামী ২০ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
প্রতিষ্ঠানের নামঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পদের সংখ্যাঃ ০৫টি
লোকবল নিয়োগঃ ১৬৪ জন
পদের নামঃ সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার
পদসংখ্যাঃ ২৪টি
বেতনঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড- ১২)
শিক্ষাগত যোগ্যতাঃ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমাসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
পদের নামঃ সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যাঃ ৬টি
বেতনঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নামঃ উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক
পদ সংখ্যাঃ ১১৫টি
বেতনঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতাঃ ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নামঃ ভান্ডাররক্ষক
পদসংখ্যাঃ ৫টি
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বয়সসীমাঃ ১৮ থেকে ৩২ বছর (১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে)
আবেদন ফিঃ টেলিটক সার্ভিস চার্জসহ ১ নং পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ৫ নং পদের জন্য ১১২ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
পদের নামঃ সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যাঃ ১৪টি
বেতনঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি
আবেদনের শেষ সময়ঃ ১০ সেপ্টেম্বর ২০২৫
আবেদন যেভাবেঃ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে
ক্লিক করুন।