মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আটকে গেল যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১১:৩৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যা বিশ্বের যেকোনও দেশের তুলনায় সর্বোচ্চ। 

আজ রবিবার (১৭ আগস্ট) ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ নিশ্চিত করেছে, মার্কিন কর্মকর্তাদের নির্ধারিত ওই সফর আপাতত হচ্ছে না।

এরই মধ্যে ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বাকি ২৫ শতাংশ শুল্ক (রাশিয়ার তেল আমদানির কারণে) আরোপ করা হবে কি না, তা নির্ভর করছে ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর।

এজন্য আলোচনায় বসতে ভারত সফরের কথা ছিল মার্কিন প্রতিনিধি দলের। এ বিষয়ে গত ৮ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানায়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য দল ভারতের উদ্দেশে রওনা দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ তাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বার্তা আসেনি। 

অন্যদিকে, ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের নির্ধারিত ওই সফর বাতিল করা হয়েছে।

ভারতের ব্যবসায়িক ও আর্থিক সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিট শনিবার জানিয়েছে, আগামী থেকে ২৫-২৯ আগস্ট মার্কিন বাণিজ্য আলোচকদের নয়াদিল্লি সফর করার কথা ছিল। তবে তা বাতিল করা হয়েছে। ফলে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনা বিলম্বিত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য এই আলোচনা পিছিয়ে অন্য তারিখে নির্ধারণ করা হতে পারে। এতে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের জন্য ২৭ আগস্টের সময়সীমা শুরু হওয়ার আগে কিছুটা স্বস্তি পাওয়ার আশা ম্লান হয়ে গেছে।

ভূরাজনৈতিক কারণ

ভারতের ওপর শুল্ক শিথিল হবে নাকি এর পরিমাণ আরও বাড়বে, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। কারণ ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক থেকেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আসেনি। তবে আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প দাবি করেছেন, পুতিনের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করেছেন, যদি ‘ট্রাম্প-পুতিন আলোচনা ভালোভাবে না এগোয়’ অর্থাৎ ব্যর্থ হয়, তাহলে ভারতের ওপর আরোপিত দ্বিতীয় পর্যায়ের শুল্ক বাড়তে পারে। 

ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা সবাই প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে হতাশ। আশা করেছিলাম, তিনি আলোচনায় আরও গুরুত্ব দেবেন। মনে হচ্ছে, তিনি এখন আলোচনা করতে প্রস্তুত। আর ভারত রুশ তেল কিনছে বলে তাদের ওপর আমরা দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপ করেছি। যদি বিষয়গুলো ভালোভাবে না এগোয়, তবে নিষেধাজ্ঞা বা এই শুল্ক আরও বাড়তে পারে।”

কৃষি খাতেই বড় জট

ট্রাম্প প্রশাসন ভারতের কৃষিপণ্যের বাজারে প্রবেশাধিকার পেতে চায়। কিন্তু ভারত সরকার নিজেদের কৃষকদের স্বার্থ সুরক্ষায় তাতে রাজি হচ্ছে না। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও তাতে কোনও ফল মেলেনি।

শুক্রবার স্বাধীনতা দিবসের ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “কৃষক, জেলে এবং পশুপালকদের কল্যাণে কোনও আপস করবে না ভারত।” মার্কিন কৃষি ও দুগ্ধপণ্যের বাজার প্রবেশাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

সূত্রঃ রয়টার্স, এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   ভারত   বাণিজ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close