বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৯:৩৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে আল-আহলি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে, এতে সাতজন নিহত হয়েছেন। 

এছাড়াও সামরিক বাহিনী শহরটি দখল করার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ১০ লাখেরও বেশি ফিলিস্তিনিকে দক্ষিণের কেন্দ্রীভূত এলাকায় জোরপূর্বক স্থানান্তর করার প্রস্তুতি চলছে। খবর আল জাজিরার।

প্যালেস্টাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি অবরোধ ও ত্রাণের অভাবে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জনে, যাদের মধ্যে ১০৮ জন শিশু।

উল্লেখ্য, ইসরায়েলের গাজা যুদ্ধের ফলে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৮২৭ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৫ হাজার ২৭৫ আহত হয়েছেন। এছাড়া ৭ অক্টোবর ২০২৩ সালের হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত ও ২০০ এর বেশি মানুষ বন্দি হয়েছিলেন। 

এদিকে, ইসরায়েলে হাজার হাজার মানুষ তেল আবিবে বিক্ষোভ করেছে। তারা গাজায় যুদ্ধ বন্ধের এবং হামাসের কাছে বন্দি রাখা ব্যক্তিদের মুক্তির দাবি করেছে। আন্তর্জাতিক পর্যায়ে এ নিয়ে নিন্দার ঢেউ চলছে। বিশেষ করে আল জাজিরার সাংবাদিকদের হত্যার পর এই মাত্রা আরও বেড়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  গাজা সিটি   দখল   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close