শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইনজুরি থেকে ফিরেই গোল-অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১০:০৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেশ কিছু ম্যাচ তাকে ছাড়াই খেলার শঙ্কায় ছিল ইন্টার মায়ামি। মাংসপেশির চোটের কারণে দুটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। তবে কাঙ্ক্ষিত সময়ের আগেই আর্জেন্টাইন মহাতারকা মাঠে ফিরলেন। মাঠ ছাড়ার সময় অস্বস্তি দেখা গেলেও তার আগে একটি করে গোল-অ্যাসিস্টে মায়ামির জয় নিশ্চিত করেছেন মেসি। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি তারা হারিয়েছে ৩-১ ব্যবধানে।

আজ রবিবার (১৭ আগস্ট) ম্যাচের আগে টানা তিনদিন অনুশীলন করায় আত্মবিশ্বাস শোনা যায় মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানোর কণ্ঠে। তার মন্তব্যকে সত্যি প্রমাণ করে মেসি এদিন মাঠে নামেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে। তিনি ছাড়াও এমএলএসের ম্যাচটিতে এলএ গ্যালাক্সির বিপক্ষে একটি করে গোল করেন জর্দি আলবা ও লুইস সুয়ারেজ।

এরআগে, নেকাক্সার বিপক্ষে ম্যাচের ১২ মিনিটে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণের দিক থেকে আকাশ-পাতাল ব্যবধানে এগিয়ে ছিল মায়ামি। ২৯টি শট নিয়ে তারা ৮টি লক্ষে রাখে। বিপরীতে ৫৪ শতাংশ বল পজেশন নিয়ে এলএ গ্যালাক্সি মাত্র ৫ শটের ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। প্রথমার্ধের ৪৩ মিনিটে সার্জিও বুসকেটসের কাছ থেকে বল পেয়ে আলবার গোলে ম্যাচে লিড পায় মায়ামি। ৫৯ মিনিটে সেটি শোধ করে সফরকারীদের সমতায় ফেরান জোসেফ পেন্টসিল।

বদলি নামা মেসির গোলে ফের ৮৪ মিনিটে ম্যাচে লিড পায় মায়ামি। কয়েক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো শট নেন আর্জেন্টাইন অধিনায়ক। ঝাঁপিয়ে পড়ার আগমুহূর্তেই সেটি গ্যালাক্সি গোলরক্ষককে পেরিয়ে জাল কাঁপায়। এবার অ্যাসিস্টের পালা, দারুণ এক ব্যাকহিল পাসে বক্সের ভেতর সুয়ারেজকে পাস দেন মেসি। কিছুটা সামনে এগিয়ে তাকে গোলে পরিণত করেন উরুগুইয়ান তারকা। 

এদিকে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে পাঁচে অবস্থান করছে মায়ামি। দুই ম্যাচ বেশি খেলে ফিলাডেলফিয়া ইউনিয়ন ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে।

এছাড়াও, এ নিয়ে মৌসুমের ১৯তম গোল করেছেন মেসি। একইসঙ্গে মাঠে ফিরেই মায়ামির প্রয়োজনীয় জয় নিশ্চিত করেছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস
 


আরও সংবাদ   বিষয়:  গোল   অ্যাসিস্ট   মেসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close