সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে : টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৯:৩৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঘোষণা করেছে এবং সেই অনুযায়ী চিঠিও দিয়েছে। এতে জাতি আশ্বস্ত হয়েছে। দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে। মানুষ তার ভোটের অধিকার পাচ্ছে বলে মন্তব্য করেছেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

গতকাল শনিবার (১৬ আগস্ট) রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, “ভোট নিয়ে ফ্যাসিবাদী চক্র তার দোসোররা ষড়যন্ত্র করবে, এটাই স্বাভাবিক। তারপরও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল তারা আগামী দিনে ইনশাআল্লাহ সব ষড়যন্ত্র রুখে দেবে। তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র রুখে দিয়ে মানুষ তার গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে।”

তিনি বলেন, “যেহেতু প্রধান উপদেষ্টা রোজার আগেই নির্বাচনের কথা ঘোষণা দিয়েছেন। সেহেতু কোনো অপশক্তি এই নির্বাচনকে প্রতিহত করতে পারবে না।”

এছাড়াও তিনি বলেন, “যেহেতু রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তি এই নির্বাচনের কথা বলেছেন। সে ক্ষেত্রে আমরা আশ্বস্ত ও সাধুবাদ জানাই।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  দেশ   গণতন্ত্র   টুকু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close