বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রোববার সকালের মধ্যে ৮ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৪:৪৫ AM

পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা রোববার সকাল ৯টার মধ্যে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে আট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বর্তমানে আত্রাই নদীর পানি আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে (নওগাঁ) বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে এবং উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টা এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। পাশাপাশি এই সময়ে নওগাঁ জেলা-সংলগ্ন আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে অবস্থান করতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। তবে পরবর্তী দুই দিন নদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি কমলেও পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ রোববার সকাল ৯টা পর্যন্ত পদ্মা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে এই সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পরবর্তী চার দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

ব্রহ্মপুত্র নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল এবং যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন ব্রহ্মপুত্র নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিন হ্রাস পেতে পারে। যমুনা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পরবর্তী চার দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

এছাড়া সিলেট বিভাগের কুশিয়ারা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সুরমা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী দুই দিন তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। তবে তৃতীয় দিনে এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বন্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close