শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘রুকন না হলে চাকরি থাকবে না’ আমি বলিনি : ইফা ডিজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:৫১ পিএম

সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) আ. ছালাম খানকে উদ্দেশ্য করে বলেছেন, “রুকন না হলে চাকরি থাকবে না”, তা সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন ছালাম খান।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে ছালাম খান বলেন, “না, না, আমি এটি বলিনি। কেউ হয়তো ভুল তথ্য দিয়েছে বা আমাকে হেয় করার জন্য এমন অভিযোগ করছে। আমি এমন কোনো কথা বলিনি, এটি সম্পূর্ণ মিথ্যা।”

তিনি আরও বলেন, “আমি অফিসে বা অন্য কোথাও কখনো এমন নির্দেশ দেইনি। এটি কেবল ভুল তথ্য এবং আমার বিরুদ্ধে ভুল ধারণা সৃষ্টির জন্য প্রচারিত হচ্ছে।”

এর আগে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিলে রিজভী বলেন, “আমি শুনেছি, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি তার কর্মকর্তা-কর্মচারীদের বলেছেন, ‘রুকন না হলে তোমাদের চাকরি থাকবে না’। আজ আমি আপনাদের সামনে সত্যটা বলছি, কোনো মিথ্যা বানাচ্ছি না। এজন্যই আহনাফ, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছে এবং শেখ হাসিনার পুলিশের গুলিতে জীবন দিয়েছে।”

রিজভী আরও যোগ করেন, “গণতন্ত্রের জন্য যারা জীবন বিসর্জন দিয়েছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। কেউ তাদের সংগ্রামকে অবমূল্যায়ন করতে পারবে না।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   রুহুল কবির রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close