বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:৪১ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় ভবেরচর শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের আয়োজনে এ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক প্রদীপ রাজবংশী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি হরিচরণ বর্মন, ভবেরচর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ভব রঞ্জন চক্রবর্তী এবং শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু কালাচান সাহা।

শোভাযাত্রায় প্রায় তিন শতাধিক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। তারা ঢাক-ঢোল, করতাল ও হরিনাম সংকীর্তনের সঙ্গে রাধা-কৃষ্ণের লীলাময় বাল্য রূপে সেজে অংশগ্রহণ করেন। এতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে।

শোভাযাত্রাটি শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির থেকে শুরু হয়ে ভবেরচর বাজার, বাস স্ট্যান্ড মোড়, কলিমউল্লাহ কলেজ সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

শোভাযাত্রা চলাকালীন নিরাপত্তায় গজারিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টহল টিম মোতায়েন ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে শোভাযাত্রাটি শেষ হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   জন্মাষ্টমী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close