সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
‘অসমাপ্ত আত্মজীবনী’ সংকলন করে আইজিপির পদ পান জাবেদ পাটোয়ারী
সহযোগীতা করা ১২৩ জন পান প্লট-ফ্ল্যাট-অর্থ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১০:০০ পিএম

শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে নতুন করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪- এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বইটি সংকলনের মাধ্যমে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী সুবিধা পান এবং এর সঙ্গে জড়িত অন্যরা ফ্ল্যাট ও অর্থসহ নানা পুরস্কার লাভ করেন।

প্রতিবেদনে বলা হয়, পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর একাধিক নথিতে উল্লেখ রয়েছে যে, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর নেতৃত্বে প্রায় ১২৩ জন সদস্য বইটি প্রস্তুত করেন। সেই সময়ে তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধান ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৮ সালে এর ধারাবাহিকতায় তিনি আইজিপি পদে নিয়োগ পান।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, বই প্রস্তুতে জড়িত সদস্যরা রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুর এলাকায় কোটি টাকার ফ্ল্যাট এবং নগদ অর্থ পান। এ কাজে সরাসরি তত্ত্বাবধান করেছেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান চ্যানেলটিকে বলেন, “দুর্নীতি করেছেন জাবেদ পাটোয়ারী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচিত এ নিয়ে অনুসন্ধান করা।” তিনি আরও জানান, “রাষ্ট্রীয় ক্ষমতা ও তহবিল ব্যবহার করে যদি কেউ নিজে বা অন্যকে লাভবান করেন, তবে তা দুর্নীতির শামিল।”

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বই-সংক্রান্ত এসবি’র কিছু নথি পরবর্তীতে গায়েব হয়ে গেছে। সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, “যেহেতু এমন অভিযোগ উঠেছে, বিষয়টি অনুসন্ধান হওয়া দরকার।”

এ বিষয়ে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে জানানো হয়, সৌদি আরব থেকে রাষ্ট্রদূতের পদ থেকে অপসারণের পর তিনি যুক্তরাষ্ট্রে গেছেন।

এ ছাড়া প্রতিবেদনে সাবেক পুলিশ প্রধান চৌধুরী মামুনের একটি জবানবন্দির উল্লেখ করা হয়, যেখানে দাবি করা হয় ২০১৮ সালের নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তে ভূমিকা রেখেছিলেন জাবেদ পাটোয়ারী।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  অসমাপ্ত আত্মজীবনী   জাবেদ পাটোয়ারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close