মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হাতিয়ার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, ব্যক্তির হয়েছে: অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:৫০ পিএম

২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা দক্ষিণ শাখা।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় হাতিয়ার ঐতিহ্যবাহী আবদুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ সাইফুর রসূল ফুয়াদ। সঞ্চালনা করেন হাতিয়া আদর্শ থানা ছাত্রশিবির সভাপতি মো. আবদুল ওহাব বাবুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক।

তিনি বলেন, “হাতিয়ার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, ব্যক্তির ভাগ্যের পরিবর্তন হয়েছে। আজকের এই মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের দেশনেতা। তাদের এই অর্জন শুধু পরিবারের নয়, পুরো জাতির জন্য গর্বের বিষয়। এই সফলতার পেছনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাস্ট শাখা সভাপতি তারেক মনোয়ার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শুধু একাডেমিক সাফল্য যথেষ্ট নয়, নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে গড়ে উঠতে হবে। প্রযুক্তি ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার প্রস্তুতি নিতে হবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জি. এম. ইব্রাহিম, জামায়াতে ইসলামি হাতিয়া উপজেলার আমীর মাস্টার বোরহানুল ইসলাম, হাতিয়া পৌরসভা জামায়াতের আমীর হাফেজ তৌফিক ইসলাম এবং হাতিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আজগর আলী রবিন।

অনুষ্ঠানে হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনা শুধু সম্মান প্রদর্শনেই সীমাবদ্ধ থাকেনি, বরং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয় নিয়েও সম্পন্ন হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close