বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে
গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন যুবদল নেতা ফারুক
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:৫৩ পিএম
রৌমারী উপজেলার গয়টা পাড়া গ্রামের ৪০ টি পরিবারে মাঝে তিনি চাল বিতরণ করেন।

রৌমারী উপজেলার গয়টা পাড়া গ্রামের ৪০ টি পরিবারে মাঝে তিনি চাল বিতরণ করেন।

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যুবদল নেতা ওমর ফারুক। 

আজ শনিবার (১৬ আগস্ট) রৌমারী উপজেলার গয়টা পাড়া গ্রামের ৪০ টি পরিবারে মাঝে তিনি চাল বিতরণ করেন। 

এ সময় তিনি বলেন, “আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত ১৬ বছর বিএনপি ও অঙ্গ সংগঠন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সময়। সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই এই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে।”

তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান শত জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। দেশের মানুষ যাতে ভালো থাকে তার জন্য। বিএনপি ক্ষমতায় আসলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে দেশের মানুষ ভালো থাকবে।”

ইউনিয়ন ছাত্রদলের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন। রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। পরবর্তী সময়ে দেশের এবং জনগণের কল্যাণের জন্য কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরকম খালেদা জিয়া সারা জীবন এ দেশের জন্য দেশের জনগণের জন্য কাজ করে গেছেন।”

ফারুক আরো বলেন, “বেগম জিয়া কাজ করে গেছেন কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য, মেহনতি মানুষদের জন্য। এরই ধারাবাহিকতায় বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।”

এ সময় উপস্থিত ছিলেন ২ নং শৌলমারী ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তমসের আলী, ১ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মন্টু মিয়া, বিএনপি নেতা আবু তালেব, সাবেক মেম্বার আজগর আলিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   ৩১ দফা   বাস্তবায়ন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close