সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
শেরপুরের ঝিনাইগাতীতে বাসচাপায় পথচারীর মর্মান্তিক মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:৪৭ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামের এক বৃদ্ধ পথচারীর করুণ মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী-শেরপুর সড়কের জুলগাঁও এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী স্থানীয় মৃত শুক্কুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালবেলায় তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায় চারপাশ। বৃদ্ধের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন জানান, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া চলছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   বাস   চাপা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close