শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুলনার রূপসার কৃষি ব্যাংকের ১৬ লাখ টাকা লুট
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৫:০০ পিএম
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময়ে এ লুটের ঘটনা ঘটছে বলে ধারণা পুলিশের।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময়ে এ লুটের ঘটনা ঘটছে বলে ধারণা পুলিশের।

খুলনার রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময়ে এ লুটের ঘটনা ঘটছে বলে ধারণা পুলিশের। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিন নিরাপত্তা প্রহরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আটক তিন নিরাপত্তা প্রহরী হলেন- আফজাল, আবুল কাশেম ও তরিকুল।

ব্যাংকের এই শাখাটি পূর্ব রূপসা পেট্রোল পাম্প ও পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির নিকটে খুলনা-মোংলা মহাসড়কের পাশে অবস্থিত। 
ব্যাংকে লুটপাট চালানোর আগে দুর্বৃত্তরা প্রতিটি সিসিটিভি ক্যামেরার উপর কাপড় দিয়ে ঢেকে দেয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম শুক্রবার রাত ১০ টার দিকে ব্যাংকে এসে দেখেন মেইন গেটের তালা ভাঙ্গা। ব্যাংকে গিয়ে দেখেন সেখানেও মূল গেট ও লকার ভাঙ্গা। সবকিছু এলোমেলো। নিরাপত্তা প্রহরী বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে ব্যাংকের ক্যাশিয়ার পুলিশের উপস্থিতিতে লেজার ও ক্যাশ মিলিয়ে দেখেন ১৬ লাখ টাকা নেই।

ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম বলেন, “আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে শুক্রবার সারাদিন আমি ব্যাংকে ছিলাম না। তবে দুপুর ২টার দিকে একবার এসে দেখেছি সব ঠিকঠাক আছে।” আবুল কাশেমের মতে বিকেলের দিকে এ ঘটনা ঘটতে পারে।

কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, “আমাদের ব্যাংকের ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল, যা লুট হয়ে গেছে।”

রূপসা থানার ওসি তদন্ত আব্দুস সবুর বলেন, “রূপসা কৃষি ব্যাংকে তিনজন প্রহরী রয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।”

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময় ব্যাংক লুটের ঘটনা ঘটতে পারে। আমরা ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  খুলনা   রূপসা   কৃষি ব্যাংক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close