সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      
নির্লজ্জ হতে অসুবিধা নেই ‘দ্য কেরালা স্টোরি’ অভিনেত্রীর!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৪:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ সম্মানিত হয়েছে ভারতের জাতীয় মঞ্চে। সিনেমাটি আদৌ এই সম্মানের যোগ্য কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। সিনেমার বিরুদ্ধে রয়েছে মিথ্যাচারেরও অভিযোগ।

কটাক্ষের শিকার হন এর অভিনেত্রী অদা শর্মাও। যা শুনে নিজেকে ‘নির্লজ্জ’ বলে দাবি করলেন এই অভিনেত্রী। ‘দ্য কেরালা স্টোরি’-র প্রভাবে ভুল তথ্য ছড়িয়েছে, এমন দাবি করেছেন অনেকেই। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অদা বলেন, “আমার নির্লজ্জ হতে কোনও অসুবিধা নেই। যারা এই সিনেমাটাকে নির্লজ্জ বলে দাবি করছেন, তাদের আসলে খুব গায়ে লেগেছে। আর সিনেমাতে মিথ্যাচার করা হলে, ওদের গায়ে লাগত না।”

অদার বক্তব্য, তিনি কোনও ভাবেই সন্ত্রাসবাদকে সমর্থন করতে পারবেন না। প্রত্যেকেরই ভিন্ন মতামত থাকতে পারে। তাই নিজের মতামত নিয়ে কোনও আক্ষেপ নেই বলেও তিনি জানান।

সিনেমাটির পেছনে বিশেষ রাজনৈতিক দলের উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ উঠেছে। কিন্তু সেই দাবি মানতে নারাজ অদা। সিনেমাতেও তাই কোনও রাজনৈতিক দল বা রাজনীতিবিদের নাম উল্লেখ করা হয়নি। গল্পে শুধু এমন কিছু মহিলার কথা তুলে ধরা হয়েছে, যাদের মগজ ধোলাই করে পাচার করা হয়েছে।

তাই অদার স্বীকারোক্তি, আমি এই মহিলাদের পাশে আছি। তাতে যদি মনে হয় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তা মনে হলে হোক।

উল্লেখ্য, ‘দ্য কেরালা স্টোরি’ তৈরির আগে ২৫ জন মহিলার সঙ্গে দেখা করেছিলেন অদা। তাদের থেকে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা জানতে পেরেছিলেন তিনি। সেই ঘটনাগুলোই সিনেমাতে তুলে ধরা হয়েছে বলে দাবি তার। তাই এই সিনেমা তৈরি না হলেই বরং তিনি লজ্জিত বোধ করতেন। অভিনেত্রীর কথায়, ‘আমাদের দায়িত্ব এই ঘটনাগুলো সিনেমার মাধ্যমে তুলে ধরা। ’


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  নির্লজ্জ   ‘দ্য কেরালা স্টোরি’   অভিনেত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close