শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাঙ্গলকোটে শ্রমিক কল্যাণের ট্রেড ভিত্তিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৪:২৮ পিএম
ঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে ট্রেড ভিত্তিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ আগস্ট) সকালে নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা ১০ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত।

এছাড়াও, প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম।

শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট পৌরসভা সাধারণ সম্পাদক আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি খাইরুল ইসলাম, কুমিল্লা মহানগর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা জামায়াত নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, শ্রমিক কল্যাণ ঢাকা মহানগর দক্ষিণ প্রচার সম্পাদক ডক্টর আজগর আলী, পৌরসভা জামায়াত আমীর হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ কুমিল্লা দক্ষিণ জেলা সহ সভাপতি মাস্টার এ কে এম শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল করিম, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন হায়দার, দপ্তর সম্পাদক ইকবাল মাহমুদ, কুমিল্লা মহানগর পরিবহণ শ্রমিক বিভাগ সহ সভাপতি নজরুল ইসলাম সেলিম, নাঙ্গলকোট পৌরসভা সহ সভাপতি এস এম আমিনুল হক মাওলা।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সাবেক সভাপতি কেফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট পৌরসভা সভাপতি মাস্টার সোলাইমান, নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক ডাক্তার শাহ আলম চিশতি, শ্রমিক নেতা সাহাব উদ্দিন। 

এছাড়াও সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সরকার অনুমোদিত নির্মাণ শ্রমিক, দোকান মালিক কর্মচারী, দর্জি শ্রমিক ও পরিবহণ শ্রমিক ট্রেড ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনগুলোর তালিকাভুক্ত সদস্যগণের প্রকাশ্য ভোটে বিজয়ীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়। এবং সমাবেশ শেষে অসুস্থ শ্রমিকদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নাঙ্গলকোট   শ্রমিক   সমাবেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close