শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচবিবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৪:১৪ পিএম
 হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাটের পাঁচবিবিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় কেন্দ্রীয় বারোয়ারী মন্দির অঙ্গনে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম। উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ডালিম, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন মন্ডল, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা অধ্যাপক পরিতোষ চন্দ্র ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সহ-সভাপতি ভরত প্রসাদ গোয়ালা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক শ্রী জীবন কৃষ্ণ বাপ্পী ও পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস।

মহাবতার লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব নিয়ে আলোচনা করেন, অধ্যাপক সুর্দশন সরকার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি নিশিপদ দাস প্রমুখ। 

এছাড়াও এদিন সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি   শ্রীকৃষ্ণ   জন্মাষ্টমী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close