প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩:৩৭ পিএম

খালেদা জিয়ার জন্মদিনে ঢাবিতে ছাত্রদলের খাবার বিতরণ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী ও সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৫ আগস্ট) রাতে ঢাবি এলাকায় দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মো. তাফাজ্জুল বারী, ঢাবি ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, এবং ঢাবি ছাত্রনেতা শাকিকুল ইসলাম সাগর। এছাড়া অন্যান্য হল ও ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ।
ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল বলেন, বেগম খালেদা জিয়া বিশেষ দিনে গরীব ও এতিমদের পাশে থাকতেন। তার আদর্শকে ধারণ ও লালন করতেই আমাদের এই প্রচেষ্টা। ভবিষ্যতেও ছিন্নমূল ও পথ শিশুদের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/ এমএএম