বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
গ্রীন শিপ বিল্ডিং খাত বাংলাদেশের শিল্পায়নের নতুন সুযোগ তৈরি করবে: শিল্প উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩:৩৩ পিএম আপডেট: ১৬.০৮.২০২৫ ৩:৩৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গ্রিন শিপবিল্ডিং খাত বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। 

তিনি বলেন, জাহাজ নির্মাণে জ্বালানী সাশ্রয়ী ডিজাইন এবং এলএনজি, হাইব্রিড ও নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা উচিত।

আজ শনিবার (১৬ আগস্ট) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত “গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি: শিল্পায়নের নতুন দিগন্ত” শীর্ষক সেমিনারে এসব বলেন তিনি। 

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন IBFB এর সভাপতি লুতফুন্নিসা সাউদিয়া খান।

শিল্প উপদেষ্টা বলেন, বিশ্বজুড়ে পরিবেশবান্ধব ও স্বল্প কার্বন নিঃসরণ জাহাজের চাহিদা দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO) ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪০% এবং ২০৫০ সালের মধ্যে ৭০% কমানোর লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। 

তিনি আরো বলেন, যে দেশগুলো পরিবেশবান্ধব জাহাজ তৈরি ও রপ্তানি করতে পারবে, তারা সামুদ্রিক অর্থনীতিতে নেতৃত্ব দেবে।

ড. জাইদি সাত্তার তার মূল প্রবন্ধে জানান, ২০২৪ সালে বিশ্বব্যাপী শিপ বিল্ডিং খাতের বাজার ছিল ১৫৫ বিলিয়ন ডলার। এর মধ্যে চায়নের শেয়ার ৫৪.৬%, কোরিয়ার ২৮% এবং জাপানের ১২.৬%। 

বাংলাদেশ এপর্যন্ত ৫০টি জাহাজ রপ্তানি করে প্রায় দুইশত মিলিয়ন ডলারের বাজার তৈরি করেছে।

সেমিনারে বক্তৃতা দেন IBFB এর পরিচালক প্রকৌশলী শাখাওয়াত হোসেন এবং সাবেক সভাপতি হুমায়ুন রশিদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক এবং বিভিন্ন শিল্প ও বাণিজ্য সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/ এমএএম 


আরও সংবাদ   বিষয়:  শিল্প উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close