মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভালুকায় ৪৩ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩:১৪ পিএম
উপজেলার জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ওই চার ব্যবসায়ী হলেন, ওই এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. সজিব মিয়া (২৬), মো. নাবিল হোসেন নবীর ছেলে মো. আলী হোসেন ওরফে নাজমুল (২৫), গাজীপুর জেলার শ্রীপুরের উদয়খালী এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (২৭) এবং ডুমবারিরচালা এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. নাঈম খান (২৫)।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার ৯০০ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি  দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  ভালুকা   ইয়াবা   ব্যবসায়ী গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close