বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা      ● পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ডিএসপিসহ ১১ পুলিশ নিহত, আহত ১২      ● জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহযোগিতা নিশ্চিতে বিশ্বমঞ্চে তারেক রহমান      ● রেমিট্যান্সে সুবাতাস, ১০ দিনে এলো ১৪০ কোটি ডলার      ● পুলিশের ৭ কর্মকর্তার বদলি      ● শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি      ● অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয় : চিফ হুইপ      ● ১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত       ● বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি, আতঙ্ক ইউরোপে      ● শাক-সবজির লুকানো পোকামাকড় দূর করার সহজ উপায়      ● ধনী হতে না পারার ৬ কারণ      ● সুন্দরগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩      
নাগেশ্বরীতে সাবেক সাবরেজিস্টারের মরদেহ উদ্ধার
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩:২৫ পিএম আপডেট: ১৬.০৮.২০২৫ ৩:৩৩ PM
সহিবুর রহমান স্বপন

সহিবুর রহমান স্বপন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি বিল থেকে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টার সহিবুর রহমান স্বপন প্রধানীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ শনিবার (১৬ আগস্ট) ফজরের নামাজের সময় মসজিদে আসা মুসল্লিরা ক্লিনিক সংলগ্ন বিলের পানিতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নাগেশ্বরী পৌর এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পাশে কচুরিপানার নিচে থাকা মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, স্বপন প্রধানী ওই ক্লিনিক ভবনের লেকসিটি মালিক ছিলেন। ভবনটির পাশে গোদ্ধারের বিল ও একটি গোলঘর রয়েছে, যেখানে তিনি মাঝে মাঝে বসতেন। এখান থেকেই কিছুটা দূরে পানির নিচে তার মরদেহ পাওয়া গেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ এমএএম 


আরও সংবাদ   বিষয়:  নাগেশ্বরী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close