বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্রাহ্মণবাড়ীয়ায় চিকিৎসা পেতে বিলম্ব হওয়ায় নার্সের মাথা ফাটালো রোগীর স্বজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:৫৯ AM
ব্রাহ্মণবাড়ীয়ায় চিকিৎসা পেতে বিলম্ব হওয়ায় নার্সের মাথা ফাটালো রোগীর স্বজন

ব্রাহ্মণবাড়ীয়ায় চিকিৎসা পেতে বিলম্ব হওয়ায় নার্সের মাথা ফাটালো রোগীর স্বজন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দিতে বিলম্ব হওয়ায় এক নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছেন রোগীর স্বজনরা। 

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।

আহত নার্সের নাম সেলিনা সুলতানা।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জরিনা বেগম শ্বাসকষ্টজনিত সমস্যায় ভর্তি ছিলেন। দায়িত্বে থাকা নার্স সেলিনা যখন তাকে ইঞ্জেকশন দিতে গিয়েছিলেন, তখন রোগীর স্বজনরা দেরি করার অভিযোগ তুলে তার ওপর হামলা চালায়। ঘটনার সময় হাসপাতালের প্রায় ৫০ হাজার টাকার জিনিসপত্রও ভাঙচুর করা হয়।

আবাসিক চিকিৎসক ডা. তামিম রায়হান জানিয়েছেন, নার্স সেলিনা একজন রোগীর সেবা দেওয়ার পরই জরিনাকে ইঞ্জেকশন দিতে গিয়েছিলেন। এই সময় রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম জানিয়েছেন, আরএমও মামলা করেছেন এবং এজাহারভুক্ত আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে রোগী জরিনা ও তার স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/ এমএএম 

আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়ীয়া   

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close