শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৯:০১ AM আপডেট: ১৬.০৮.২০২৫ ৯:০৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে ঝুটের একটি গুদাম ও একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ায় আশেপাশের কয়েকটি বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ২টার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরপর আগুন নিয়ন্ত্রণে আনতে ৪টি স্টেশন থেকে ৯টি ইউনিট কাজ করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আহাদ কনভেনশন হলের পাশে প্রথমে জুটের গুদামে আগুন লেগে পরে পাশের প্লাস্টিক কারখানায় এবং আশেপাশের কয়েকটি বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। উক্ত গুদাম ও কারখানা ব্যক্তি মালিকানাধীন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা সমস্যা হয়েছে। কারখানায় থাকা দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবে রাত ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে নির্বাপন কার্যক্রম চলছে।

তিনি জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে বলা সম্ভব হবে।


স্বদেশ প্রতিদিন/ এমএএম 


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   আগুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close