মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পাঁচবিবিতে পাওনা টাকা চাওয়ায় মারধর
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৫:৪৬ পিএম
বাবলীর পরিবার ন্যায় বিচারের আশায় সংবাদ সম্মেলনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বাবলীর পরিবার ন্যায় বিচারের আশায় সংবাদ সম্মেলনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

জয়পুরহাটের পাঁচবিবিতে পাওনা টাকার চুক্তিপত্র ফেরত চাওয়ায় ইউপি সদস্য কর্তৃক মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী একটি পরিবার।

আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরের উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের খাইরুল হোসেনের স্ত্রী বাবলী বেগম এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। বাবলীর পরিবার ন্যায় বিচারের আশায় সংবাদ সম্মেলনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “১ বছর পূর্বে আমার পিতা ইউপি সদস্য আতাউল ইসলামের সামনে দক্ষিণ রামভদ্রপুর গ্রামের মোফাজ্জল হোসেনকে ৬ লক্ষ ৮৬ হাজার টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদনের মাধ্যমে ধার দেন এবং ইউপি সদস্য স্ট্যাম্পটি নিজের কাছে রেখে দেন। বছর পার হলেও টাকা ফেরত না দেওয়াই ইউপি সদস্যের নিকট স্ট্যাম্প চাইলে তিনি কালক্ষেপণ করে। গত ১৪ আগস্ট আবারো স্ট্যাম্পটি ফেরত চাইলে আতাউল মেম্বার সন্ধ্যায় চেঁচড়া বাজারে বাবুর চায়ের দোকানে আসতে বলেন।”

বাবলী বলেন, “পরিবারের ৪-৫ জন গেলে মোফাজ্জলের ছেলের বিরুদ্ধে আদালতের নারী ও শিশু নির্যাতন মামলা তুলে নিতে বলে মেম্বার। মামলা তুলতে রাজী না হওয়াই আতাউল বেধরক মারধর করে ও মহিলাদের শ্লীলতাহানি করে। মামলা তুলে না নিলে প্রাণ নাশের হুমকি প্রদান করে।”

ইউপি সদস্য আতাউল ইসলাম বলেন, “আমি কাউকে মারধর করিনি বরং তারাই আমাকে অপমান করেছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি   পাওনা   টাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close