বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গফরগাঁওয়ে প্রয়াত বিএনপি নেতার বাড়িতে আগুন
‎গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৫:৫৭ পিএম
বিএনপি নেতার বাড়িতে আগুন

বিএনপি নেতার বাড়িতে আগুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাজমুল হকের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে যশরা ইউনিয়নের ভারইল গ্রামের বাড়িটিতে এই ঘটনা ঘটে।

আজ শুক্রবার (১৫ আগস্ট) ভোরে স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। অগ্নিনির্বাপক দল এসে দ্রুত আগুন নেভায়।

পরিবার সূত্রে জানা যায়, বাড়িটিতে বিএনপির পুরোনো কমিটির গুরুত্বপূর্ণ নথি, রাজনৈতিক সংগ্রামের স্মৃতি ও দলীয় ডকুমেন্টস সংরক্ষিত ছিল। আগুনে সব নথি, আসবাবপত্র ও গৃহস্থালি জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ঘটনাস্থলে গিয়ে বলেন, “এটি বিএনপির ইতিহাস মুছে ফেলার পরিকল্পিত হামলা।” 

প্রয়াত নাজমুল হকের বড় ছেলে নাহিদুল হক বলেন, “সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।” 

ছোট ছেলে নাদিমুল হক বলেন, “আমরা শুধু একটি ঘর হারাইনি, হারিয়েছি বিএনপির রাজনৈতিক সংগ্রামের দলিল। এটি নিছক আগুনের ঘটনা নয়, এটি দলের অস্তিত্বের ওপর আঘাত।”

পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক বলেন, “এটি গভীর ষড়যন্ত্রের অংশ।”

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্তের জন্য তদন্ত চলছে। 

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গফরগাঁও   বিএনপি নেতা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close