বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
অ্যাম্বুল্যান্স আটকে রাখল সিন্ডিকেট, সেখানেই নবজাতকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১২:১৮ পিএম

শরীয়তপুর সদরে স্থানীয় অ্যাম্বুল্যান্স সিন্ডিকেটের বাধার কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঘটনার সময় শিশুটির স্বজনরা বারবার অনুরোধ করলেও প্রায় ৪০ মিনিট অ্যাম্বুল্যান্স আটকে রাখা হয়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ডামুড্যার কনেশ্বর এলাকার নূর হোসেন সরদারের স্ত্রী রুমা বেগমকে সদরের নিউ মেট্রো ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে শিশু জন্ম দেয়। জন্মের পর শিশুটি শ্বাসকষ্টে ভুগছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

হাসপাতাল থেকে শিশুটিকে ঢাকায় নিতে পাশের একটি অ্যাম্বুল্যান্স চালক মোহাম্মদ মোশারফ মিয়াকে ৫ হাজার টাকায় ভাড়া করা হয়। তবে স্থানীয় কয়েকজন অ্যাম্বুল্যান্স চালক—সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান—গাড়ির গতিরোধ করে মোশারফ মিয়াকে নামিয়ে চাবি কেড়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর ফলে অ্যাম্বুল্যান্স ৪০ মিনিট আটকে থাকে এবং শিশুটি মারা যায়।

নিহত শিশুর নানী শেফালী বেগম বলেন, “সময়মতো ঢাকায় নেওয়া যেতো, তবে ওদের কারণে আমার নাতি মারা গেছে। বিচার চাই।” 

অন্য স্বজন রানু আক্তার বলেন, “আমরা ঢাকার জন্য ভাড়া দিয়েছি, তবুও স্থানীয়রা গাড়ি আটকে রেখেছে। এতে শিশুটি মারা গেছে।”

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “ভুক্তভোগী পরিবার এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এবং তদন্তে সিন্ডিকেট বা অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ নিজ উদ্যোগেও বিষয়টি খতিয়ে দেখছে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  নবজাতকের মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close