বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
আশুগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ভারতীয় ফেনসিডিলসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
আশুগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১২:২৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ভারতীয় ফেনসিডিল সহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে সরাইল বিশ্বরোট মোড়ে, ঢাকা–সিলেট মহাসড়কে। আটককৃতরা হলেন সিলেট জেলার বিভিন্ন উপজেলার খাইরুল ইসলাম, নাজমুল হাসান পান্না, মকলিছুর রহমান, সুহেব হোসেন ও হায়দার আলী।
 
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এই চক্র দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর মো: ইমতিয়াজ মাহমুদ খান নেতৃত্বে যৌথবাহিনীর দল অভিযান চালায়। অভিযানে তাদের কাছ থেকে ৩০০ পিস ভারতীয় ফেনসিডিল ও একটি ট্রাক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালসহ তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মাদক কারবারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close