প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১২:১১ পিএম

কয়েক দিন ধরেই সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বাড়ছে। টানা বৃষ্টি ও মৌসুমের শেষের সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাহিদা বেড়ে যাওয়ায় দাম আরও চড়ছে, বলে জানান বিক্রেতারা।
শুক্রবার রাজধানীর বাজারে দেখা গেছে, কচুর লতি, ঝিঙা ও ধুন্দুল প্রতি কেজি ৮০ টাকা, বরবটি ও করোলা ১০০ টাকা, পটল ৯০ টাকা, টমেটো ১৮০ টাকা, গাজর ১৬০ টাকা, কাঁচা মরিচ ২৮০ টাকা। পেঁপে ৩৫ টাকা ও মিষ্টি কুমড়া ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর সেগুনবাগিচা ও মালিবাগ বাজারের ক্রেতারা বলেন, বাজারে সবজির দাম এত বেশি যে সাধারণ ক্রেতারা কষ্টে পড়ছেন।
মগবাজারের বিক্রেতা মুকিদুর রহমান জানান, পাইকারি বাজারে মালের সরবরাহ কম, আড়তে দাম বেশি, এবং থেমে থেমে বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া বেশিরভাগ সবজির মৌসুম শেষ হওয়ায় বাজারে দাম এখনই উচ্চ থাকবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ