মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা শনিবার, সনাতনীদের ১০ দফা দাবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১০:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আগামী ১৫ থেকে ১৮ আগস্ট চারদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় বের করা হবে জাতীয় মহাশোভাযাত্রা।

শোভাযাত্রাটি টেরিবাজার, লালদিঘি, কোতোয়ালি, নিউমার্কেট, তিনপোল, বোস ব্রাদার্স, ডিসি হিল ও চেরাগি পাহাড় হয়ে জেএম সেন হলে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, সাধু-সন্ত, কূটনীতিক ও রাজনৈতিক নেতারা।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে নগরীর রহমতগঞ্জে পরিষদের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য দেন জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক লায়ন আরকে দাশ রুপু।

তিনি জানান, প্রথমদিন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে রচনা প্রতিযোগিতা ও বিকেলে সনাতনী কনসার্ট। দ্বিতীয় দিন হবে মহাশোভাযাত্রা, যুব সম্মেলন, মাতৃ সম্মেলন ও ধর্মমহাসম্মেলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ১৭ ও ১৮ আগস্ট হবে ষোড়শ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ।

সংবাদ সম্মেলনে সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় ১০ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সনাতনীদের নিরাপত্তা নিশ্চিত করা, বেদখল হওয়া দেবোত্তর সম্পত্তি উদ্ধার, অন্তর্বর্তী সরকারের কমিশনে সনাতন প্রতিনিধিত্ব, অর্পিত সম্পত্তি উদ্ধার ও মামলার নিষ্পত্তি, সংসদে সংখ্যানুপাতে আসন সংরক্ষণ, সাম্প্রদায়িক হামলার বিচার দ্রুত ট্রাইব্যুনালে, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, পালি ও সংস্কৃত শিক্ষাবোর্ড গঠন, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে হামলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জন্মাষ্টমী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close