বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে শ্বাসরোধ করে যুবক হত্যা
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১০:১৪ পিএম আপডেট: ১৪.০৮.২০২৫ ১০:১৯ PM

যশোরের কেশবপুরে তারেক সরদার (২৪) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গৌরীঘোনা ইউনিয়নের বুড়িভদ্রা নদীর পাড়ের একটি ওলক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সিম তুলতে গিয়ে স্থানীয় বাসিন্দা জোহর আলী লাশটি দেখতে পান এবং চিৎকার দিলে এলাকাবাসী এসে শনাক্ত করেন। নিহত তারেক গৌরীঘোনা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে। তিনি খুলনার ডুমুরিয়ার ভরাতিয়া সরকারি আবাসনে স্ত্রীসহ বসবাস করতেন এবং টিউবওয়েল স্থাপনের কাজ করতেন।

নিহতের স্ত্রী রিমা খাতুন জানান, বুধবার বিকেলে (১৩ আগস্ট) তারেক বাড়ি থেকে টাকা আনতে বের হন কিন্তু আর ফেরেননি। তার মোবাইল ফোনটিও বাড়িতেই ছিল। সকালে স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন।

পুলিশ জানায়, লাশের পেটের ডান পাশে ও ডান হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন, বাম কান দিয়ে রক্ত এবং নাক দিয়ে সাদা ফেনা বের হচ্ছিল। গলায় রশি দিয়ে শ্বাসরোধের দাগও পাওয়া গেছে। কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  শ্বাসরোধে হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close