বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চিকিৎসা নিতে গিয়ে শেবাচিম কর্মচারীদের হামলার শিকার ববি শিক্ষার্থী
ববি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৮:১৭ পিএম
 প্রক্টরিয়াল বডি তাদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে

প্রক্টরিয়াল বডি তাদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ মায়ের চিকিৎসা নিতে গিয়ে শেবাচিম হাসপাতালের কর্মচারীদের হামলার শিকার হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে। হামলার শিকার শিক্ষার্থী সাব্বির শিকদার বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী।

খবর পেয়ে পুলিশ মা-ছেলেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানালে, প্রক্টরিয়াল বডি তাদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে।

ভুক্তভোগী শিক্ষার্থী সাব্বির শিকদার বলেন, “জ্বরে আক্রান্ত মাকে ডাক্তার দেখাতে হাসপাতালে এনেছিলাম। সকাল থেকে দীর্ঘ সময় সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ জানানো হয় মানববন্ধনের কারণে রোগী দেখা হবে না। আপত্তি তুলতেই স্টাফদের সঙ্গে তর্ক হয়। পরে ফেসবুকে লাইভে গেলে তারা আমার ফোন ছিনিয়ে এলোপাথাড়ি মারধর করে। মা আমাকে ছাড়াতে গেলে তাকেও মারধর করা হয়। চিকিৎসকের রুমে আশ্রয় নিলেও সেখানেও হামলা হয়।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, “এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে জানতে পারি আমাদের এক শিক্ষার্থীর সাথে শেবাচিমে সমস্যা হয়েছে, পুলিশ সেখান থেকে উদ্ধার করে তাদের কাছে রেখেছে। পরে প্রক্টরিয়াল টিম গিয়ে তাদের নিয়ে আসে। পরে জানতে পারি, চিকিৎসা নিতে গিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তার উপর হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে শেবাচিম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমও শেবাচিম কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  চিকিৎসা   কর্মচারী   ববি শিক্ষার্থী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close