বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলে পাটের আবাদ ভালো হলেও বিপাকে কৃষক
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৭:৩৪ পিএম

টাঙ্গাইলে চলতি মৌসুমে পাটের আবাদ ও ফলন ভালো হলেও প্রান্তিক কৃষকরা নানা সমস্যায় পড়েছেন। দাম গত বছরের চেয়ে বেশি থাকলেও পানি সংকট ও অতিরিক্ত খরচের কারণে প্রত্যাশিত লাভ মিলছে না।

কৃষকরা জানান, জমি থেকে দূরে সুবিধাজনক স্থানে পাট জাগ দিতে হচ্ছে, ফলে মজুরি ও পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। প্রতি বিঘায় ৮–৯ মণ পাট উৎপাদন হলেও খরচ বেড়ে যাওয়ায় লাভের হিসাব কমে যাচ্ছে। গত বছর প্রতি মণ পাট বিক্রি হয়েছিল ২ হাজার ৫শ’ থেকে ২ হাজার ৭শ’ টাকায়, এবার তা বেড়ে ৪ হাজার থেকে ৪ হাজার ২শ’ টাকায় দাঁড়িয়েছে।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, গত বছর জেলায় ১৯ হাজার ৬৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল, এ বছর আবাদ হয়েছে ১৮ হাজার ৩৬১ হেক্টরে। অনুকূল আবহাওয়া, উন্নত বীজ ও কৃষি বিভাগের সহায়তায় উৎপাদন ভালো হয়েছে। সবচেয়ে বেশি আবাদ হয়েছে ভূঞাপুরে, আর সবচেয়ে কম ধনবাড়ীতে।

নাগরপুরের কৃষক সামেজ উদ্দিন বলেন, “বাজারে দাম ভালো, পানির অভাবে জাগ দিতে খরচ বেড়েছে, তবুও আমরা খুশি।” ধনবাড়ীর কৃষক আয়নাল হক জানান, “বাম্পার ফলন হয়েছে, প্রায় ৬০ হাজার টাকায় পাট বিক্রির আশা করছি।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ বলেন, “টাঙ্গাইল পাট উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা। কৃষকেরা এবার ভালো দাম পাচ্ছেন এবং উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  পাটের আবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close