বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নেত্রকোনায় ভবন ধসে ৩ শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৭:৩৫ পিএম আপডেট: ১৪.০৮.২০২৫ ৭:৫৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেত্রকোনা জেলা সেচ কার্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় ছাদ ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো দুইজন।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে জেলা শহরের নাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার পলাশহাটি গ্রামের দ্বীপু মিয়া, হলুদআটি গ্রামের হান্নান মিয়া এবং আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন পরিত্যক্ত ভবনটি ভাঙার কাজ চলাকালে হঠাৎ ছাদের একটি বড় অংশ ধসে পড়ে কয়েকজন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তিনজনের মরদেহ উদ্ধার করেন এবং আহত দুজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান।

খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করবে বলে জানান কর্মকর্তারা।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, “ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নেত্রকোনা   শ্রমিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close