বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বড় হারে টুর্নামেন্ট শুরু বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৭:২৬ পিএম আপডেট: ১৪.০৮.২০২৫ ৮:১৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ২২৮ রানের বড় লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। তাই টপ অ্যান্ড টি-টোয়েন্টির প্রথম ম্যাচে জিততে হলে দারুণ কিছু করতে হতো বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটারদের।

তবে ডারউইনে দারুণ কিছু করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা।

ফল যা হওয়ার তাই হয়েছে। ৭৯ রানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে নুরুল হাসান সোহানের দল। শুরুতে অবশ্য জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন জিশান আলম ও সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলেন তারা। সেটিও মাত্র ৩৮ বলের বিধ্বংসী ব্যাটিংয়ে। 

৩৩ রানে জিশান আউট হওয়ার পরেই ম্যাচের চিত্র যায় বদলে। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলের হয়ে ৫৭ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটুকু শুধু কমাতে পেরেছেন সাইফ।

অধিনায়ক সোহান খেলেন তৃতীয় সর্বোচ্চ ২২ রানের ইনিংস। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন সাদ মাসুদ ও ফয়সাল আকরাম।

এর আগে টস জিতে তিন ফিফটিতে ৪ উইকেটে ২২৭ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। দলের হয়ে ফিফটি করেন তিন টপ অর্ডার ব্যাটার। আব্দুল সামাদের অপরাজিত ৫৬ রানের বিপরীতে ওপেনার খাজা নাফি করেন ৬১ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন আরেক ওপেনার ইয়াসির খান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রাকিবুল হাসান, হাসান মাহমুদ ও মাহফুজুর রহমান রাব্বি।

এদিন পাকিস্তান শাহিনস দলের ইনিংস শেষেই যেন ম্যাচের ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  বড় হার   টুর্নামেন্ট   বাংলাদেশের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close