শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্রদলের হল কমিটি বিদ্যমান থাকবে : ছাত্রদল সভাপতি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৬:৫৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত হলগুলো কমিটি বিদ্যমান থাকবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং ডাকসু কেন্দ্রিক ছাত্র-রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে ছাত্রদলের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এ কথা বলেন। 

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন হলসমূহে গুপ্ত ছাত্র-রাজনীতির প্রতি অনীহা দেখিয়েছেন। গুপ্ত ছাত্র-রাজনীতি বন্ধে তারা কাজ করবে বলে আমাদের জানিয়েছে। আমরা ছাত্রদল তাদের আশ্বস্ত করেছি সচেতন ছাত্র সংগঠন হিসেবে আমরা সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আছি।”

এসময় ক্যাম্পাসে থাকা চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের বিষয়ে কথা বলেছেন বলে জানান তিনি।

তিনি আশাব্যক্ত করে বলেন, “আগামী শনিবারের মধ্যেই হয়তো ক্যাম্পাসে গুপ্ত ছাত্র-রাজনীতি নিষিদ্ধ, হলে ছাত্র রাজনীতির প্রকৃতি ও ঢাবি ক্যাম্পাসের নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে আমরা আপডেট পাব।”

এসময় তিনি ছাত্রশিবিরের গুপ্ত রাজনীতির সমালোচনা করে বলেন, “ছাত্রলীগ যেভাবে হলগুলো দখল করেছিল, ছাত্রশিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে হলগুলো সেভাবে দখল করে নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপে ছাত্রদলকে নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। এ ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।”

তিনি দাবি করেন, “আমরা ছাত্রদল মব এবং সোশ্যাল মিডিয়ায় মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছি। ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার, যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংসদ ১ ফেসবুক গ্রুপের এডমিন। সে বিভিন্নভাবে এই ফেসবুক গ্রুপে ছাত্রদলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে। ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যে মব সৃষ্টি হয়েছিল তার অন্যতম নেতৃত্ব প্রদানকারী ছিলেন এই জুলিয়াস সিজার তালুকদার।”

সর্বশেষ ছাত্রদল সভাপতি বলেন, “কারা সাইবার বুলিং করছে, গুপ্ত ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং অপসংস্কৃতির জন্ম দিচ্ছে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলে আমাদের আশ্বস্ত করেছে। আমাদের হল কমিটিগুলো বিদ্যমান থাকবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল   হল কমিটি   সভাপতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close