বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উল্লাপাড়ায় গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৬:৫৭ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উধুনিয়া ইউনিয়নের বাবুলীদহ গ্রামের একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জামিলা খাতুন (৪০) একই গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (১১ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে উজ্জল হোসেন ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী বিছানায় নেই। তারপর থেকে আত্মীয়স্বজন মিলে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে বুধবার (১৩ আগস্ট) এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কয়েকজন পুকুরপাড়ের ঝোপে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, ‘মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না তা বোঝা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ এম. মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  উল্লাপাড়া   গৃহবধূ   মরদেহ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close