বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা স্থানীয় শ্রমিকদের মতো সুবিধা পাবেন : প্রেসসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৬:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা সে দেশের স্থানীয় শ্রমিকদের মতোই সমান সুযোগ-সুবিধা পাবেন।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান প্রেসসচিব।

তিনি জানান, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া ট্যুর একটি ‘ল্যান্ডমার্ক ট্যুর’ ছিল, এই সফর ফলপ্রসূ হয়েছে।

শফিকুল আলম বলেন, ‘‘প্রধান উপদেষ্টার সফর ঘিরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক আরো মজবুত হয়েছে। মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি রয়েছেন, তাদের অনেকের ইংরেজিতে সমস্যা এবং মালয় ভাষা রপ্ত করতে পারেন না। ফলে মালয়েশিয়াপ্রবাসীদের জন্য বাংলা ভাষায় অভিযোগ করার সুযোগের ব্যবস্থা করা হচ্ছে।”

বাংলাদেশি ১০ হাজারের বেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়াশোনা করছেন। তারা যেন পড়াশোনা শেষে সে দেশের বিভিন্ন কম্পানিতে চাকরি পেতে পারেন সে বিষয়ে দেশটির সরকারের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে বলে জানিয়েছেন প্রেসসচিব।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   বাংলাদেশ   শ্রমিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close