বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শৈলকুপায় ব্যবসায়ীর পায়ের রগ কর্তন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১২:৪৪ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুনভুক্ত মালিথীয়া গ্রামে আব্দুল জলিল মোল্লা (৭০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার লাঙ্গলবাধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আব্দুল জলিল মোল্লা ওই গ্রামের মৃত জহর মোল্লার ছেলে। তিনি লাঙ্গলবাধ বাজারে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসা করে আসছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে বাজার এলাকার সাকোর কাছে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত জলিল মোল্লার ওপর হামলা চালায়।

হামলাকারীদের মধ্যে উল্লেখযোগ্য- স্থানীয় বিএনপি নেতা হারুন, ফারুক, তুজাম, চাকদাহ গ্রামের এরশাদ, উলুবাড়িয়া গ্রামের পাভেল মন্ডল ও শাহীন চুন্নুসহ আরও কয়েকজন। তারা ধারালো অস্ত্র দিয়ে জলিল মোল্লাকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু পায়ের রগ কেটে যাওয়ায় বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, “আমরা জলিল মোল্লার আহত হওয়ার বিষয়ে শুনেছি। তবে এখনো থানায় আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রগ কর্তন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close