বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুয়েটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন আজ, ক্লাস শুরু ১৭ আগস্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৯:৪৪ AM

দীর্ঘ ছয় মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ভর্তিকৃত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে। ১৭ আগস্ট থেকে শুরু হবে নিয়মিত ক্লাস।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপাচার্য প্রফেসর ড. মাকসুদ হেলালি এবং বিভিন্ন ফ্যাকাল্টির ডীনদের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন হবে। সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল- এই তিন ফ্যাকাল্টির ওরিয়েন্টেশন পর্যায়ক্রমে আলাদা সময়ে অনুষ্ঠিত হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ১১ জানুয়ারি, যার ফল প্রকাশিত হয় ২২ জানুয়ারি। এরপর কয়েক ধাপে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হয়। মূলত ২৭ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরুর কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে তা অনিশ্চিত হয়ে পড়ে এবং প্রায় সাড়ে পাঁচ মাস ক্যাম্পাস বন্ধ ছিল।

দীর্ঘ এই সেশনজট প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক মাকসুদ হেলালি বলেন- ‘আমরা শিক্ষার্থীদের সেশনজট যতটুকু সম্ভব কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছি।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে আজ নবীন শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিচ্ছেন, যা তাদের ক্যাম্পাস জীবনের সূচনা হিসেবে চিহ্নিত হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কুয়েট     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close